1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ট্রাম্পকে ‘ইমপিচ করার মতো তথ্য দিলে কোটি ডলার পুরস্কার’ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পকে ‘ইমপিচ করার মতো তথ্য দিলে কোটি ডলার পুরস্কার’

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

বিজ্ঞাপনটি ছাপা হয়েছে আজই নামকরা মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোষ্টে একদম পুরো এক পাতা জুড়ে। যারা ওয়াশিংটন পোষ্ট পড়েন না আজ তাদের অনেকেই সেটি নেড়েচেড়ে দেখছেন।

বিজ্ঞাপনটিতে কোন ছবি নেই। আছে বড় বড় অক্ষরে লেখা কিছু বার্তা। বিজ্ঞাপনে বলা হয়েছে কেউ যদি ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার মত কোন তথ্য দিতে পারেন তাহলে তাকে এক কোটি ডলার পুরস্কার দেয়া হবে।

বিজ্ঞাপনদাতা মাসিক পর্নোগ্রাফি ম্যাগাজিন হাসলারের প্রকাশক ল্যারী ফ্লিন্ট। তিনি বলেছেন দেরী হওয়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো দরকার।

আর সেটি করা সকল মার্কিন নাগরিকের দায়িত্ব। এর আগেও তিনি এমন বিজ্ঞাপন ছেপেছেন। কিন্তু এবারের বিজ্ঞাপনটি ব্যতিক্রমধর্মী এই কারণে যে তাতে তিনি বিশাল অর্থের পুরস্কার ঘোষণা করেছেন।

বিজ্ঞাপনে বলা হয়েছে কেউ যদি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নোংরা কোন তথ্য দিতে পারেন তাহলে তাকে এক কোটি ডলার পুরস্কার দেয়া হবে। সে এমন তথ্য হতে হবে যা প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য যথেষ্ট হবে। সেখানেই ক্ষান্ত হননি ল্যারী ফ্লিন্ট।

বিজ্ঞাপনে এমন তথ্য দেয়ার জন্য একটি হটলাইন ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসও দিয়েছেন তিনি। ল্যারী ফ্লিন্ট সর্বশেষ মার্কিন নির্বাচনের অপর প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থক।

বিজ্ঞাপনটিতে পাতা জুড়ে বলার চেষ্টা করা হয়েছে কি কারণে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা উচিত। কয়েকটি কারণেরর মধ্যে রয়েছে বিদেশি শক্তির সাথে হাত মেলানো, বর্ণবাদী গোষ্ঠীদের উস্কানি দিয়ে সংঘাতের সৃষ্টি করা, মিথ্যে কথা বলা, স্বজনপ্রীতি করা ইত্যাদি কয়েকটি অভিযোগ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!