1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি হাফেজ মামুন - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সেরা বাংলাদেশি হাফেজ মামুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে অনুষ্ঠিত ‘কিং আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। মোট ৭৩টি দেশের মধ্যে এ কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি।

এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হাফেজ হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার সন্তান হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এর আগে ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং এ বছরের এপ্রিল মাসে মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অজর্ন করেন তিনি। এ ছাড়া ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে গত ৩ অক্টোবর (মঙ্গলবার) সৌদি আরব যান আবদুল্লাহ আল মামুন ও হাফেজ নাঈমুল হক সাদী। হাফেজ আব্দুল্লাহ আল-মামুন ৩০ পাড়া গ্রুপে এবং হাফেজ নাঈমুল হক সাদী ১৫ পারা গ্রুপে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সেরা হাফেজ নির্বাচিত মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft