1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সারাদেশে চলছে এনবিআর’র ‘হালখাতা’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

করদাতাদের বকেয়া পরিশোধে উদ্বুদ্ধ করতে প্রথমবারের মতো সারাদেশে একযোগে ‘বকেয়া কর আদায় নয় পরিশোধ’-এ স্লোগানে হালখাতা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় সারাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের স্ব স্ব অফিসে এ হালখাতা শুরু হয়।

প্রথমবারের মতো হালখাতা উপলক্ষে এনবিআর’র চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি এখনো আমরা ভুলে যাইনি। আমরা চাই বাংলার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে। এরই ধারাবাহিকতায় এবারই প্রথম এনবিআর সারাদেশে একযোগে সব অফিসে বকেয়া আদায় করতে খালখাতা করছে।

হালখাতায় অতিথিদের আপ্যায়নের জন্য রয়েছে মিষ্টি, মোয়া, মুড়কি, বাতাসা ইত্যাদি।

হালখাতা অনুষ্ঠানে আয়কর, ভ্যাট ও কাস্টমস বিষয়ক টিভিসি প্রদর্শন করা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া এনবিআর’র পক্ষ থেকে আয়োজিত এ হালখাতা উৎসবে করদাতা, অংশীজন, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ সর্বসাধারণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১২ এপ্রিল (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর’র পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের বড়বড় শিল্প-প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক, বিমা, ইন্ডাস্ট্রি সবই এলটিইউ’র অধীনে রাজস্ব প্রদান করে থাকে। এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় এলটিইউ ‘ওপেন হাউজ ডে’র পরিবেশে ‘রাজস্ব হালখাতায়’ ব্যতিক্রম আয়োজন করেছে।

এতে দেশের রাজস্ব ক্ষেত্রে বড় অবদান রাখা শিল্পপতি, ব্যাংক, বিমাসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেবেন, বড় আকারে বকেয়া রাজস্ব প্রদান ও নববর্ষে হালখাতার ঐহিত্যবাহী ভোজনে অংশ নেবেন। ‘ওপেন হাউজ ডে’ পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজস্ব হালখাতা চলবে। এছাড়া বৃহৎ করদাতাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে দুপুর ১টায় এলটিইউর (সেগুনবাগিচাস্থ সরকারি অফিসের ৭ম তলা) সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি  আব্দুল মাতলুব আহমাদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!