1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯ নেতা গ্রেপ্তার - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ

জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৯ নেতা গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় সাংগঠনিক বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায়। এ সময় দলটির আমির ও সেক্রেটারি জেনারেলসহ অন্তত নয়জনকে গ্রেপ্তার করা হয়।

সূত্রটি আরো জানায়, আটককৃত নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিবির মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ওসি কোনো কথা বলতে রাজি হননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft