1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গোবিন্দগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার: ৪ পুলিশ সদস্য আহত - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গোবিন্দগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার: ৪ পুলিশ সদস্য আহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদে ও হত্যাকান্ড মামলার আসামি ইউপি সদস্য শাহ আলমকে গতকাল রবিবার রাতে গ্রেফতার করতে গিয়ে পুলিশের (পিবিআই) উপর হামলা করে এবং তাদের ঘেরাও করে রাখে। এব্যাপারে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে তারা ৮ রাউন্ড পিস্তলের গুলি ছোঁড়ে উক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় পিবিআই’র ৪ জন সদস্য আহত হয়। আহতরা হচ্ছে এসআই প্রভাত চন্দ্র বর্মণ ও মোজাম্মেল হক, এএসআই শাহ জালাল এবং কনস্টেবল বজলুর রশীদ। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ এবং অতিরিক্ত পিবিআই সদস্য ঘটনাস্থলে যায়। পরে গোবিন্দগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পিবিআই সদস্য ও মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহ আলমকে থানায় নিয়ে আসে।

জানা গেছে, গতকাল রবিবার রাত ১০টায় সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই মামলার আসামী ধরতে যায়। বাজারের একটি সেলুন থেকে মামলার অন্যতম আসামী সাপমারা ইউপি সদস্য শাহ আলমকে গ্রেফতার করে। এ সময় তাকে ছিনিয়ে নিতে তার সন্ত্রাসী সহযোগিরা হঠাৎ করেই পুলিশের উপর হামলা চালায়। এতে ওই ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে এএসআই শাহ জালাল মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া বলেন, ইউপি সদস্য শাহ আলম সাঁওতাল উচ্ছেদ অগ্নিসংযোগ, হত্যা, জ্বিনের বাদশাসহ নানা প্রতারণা মামলার একজন ওয়ারেন্টভূক্ত আসামি।

তাকে পিবিআই সদস্যরা গ্রেফতার করলে ঘটনাস্থলে তার অনুসারীরা লাঠিসোটা নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে আসামিকে ছিনতাই করে নেয়ার চেষ্টা চালায় এবং তাদের মারপিট করে আহত করে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ৮ রাউন্ড পিস্তলের গুলি চালানো হয়। এব্যাপারে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ মোবাইল ফোনে জানান, পিবিআই সদস্যরা আসামী ইউপি সদস্য শাহ আলমকে গ্রেফতার করতে গেলে তার সহযোগিরা তাদের ঘেরাও করে এবং প্রতিরোধ গড়ে তোলে। এসময় পিবিআই সদস্যরা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ থানায় সহযোগিতা চায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং আসামি শাহ আলমসহ আহত পিবিআই পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম ইক্ষু খামার এলাকার সাঁওতাল পল্লীতে হামলা, অগ্নিসংযোগ ও গুলি করে ৩ সাঁওতালকে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাঁওতালদের পক্ষে থমাস হেমব্রন বাদী হয়ে সাপামারা ইউপি সদস্য শাহ আলমসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫শ’ থেকে ৬শ’ জনকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উপর অর্পিত হলে গাইবান্ধার পিবিআই’র সদস্যরা অন্যতম আসামি ইউপি সদস্য শাহ আলমকে গ্রেফতার করতে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!