1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যশোরের জঙ্গি আস্তানা থেকে ৩ শিশুসহ খাদিজার আত্মসমর্পণ

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

জেলার ঘোপ নওয়াপাড়া রোডে জামে মসজিদের পেছনের একটি চারতলা বাড়ি থেকে তিন শিশুসহ আত্মসমর্পণ করেছেন জঙ্গি মারজানের বোন খাদিজা। সোমবার ৩টা ৫ মিনিটে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের সময় খাদিজার সঙ্গে ছিল দুই মেয়ে ও এক ছেলে। আত্মসমর্পণ করার আগে খাদজিা তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।

এরআগে বেলা সোয়া ১১টা দিকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান হাত মাইকে খাদিজা ও তার পরিবারের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানান।

তিনি মাইকে বলেন, খাদিজা আপনি বেরিয়ে আসুন। আপনার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনার সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের কথা চিন্তা করে আপনি বেরিয়ে আসুন, আমরা কথা বলব। আপনি আত্মসমর্পণ করেন। আমরা আপনার সকল সহযোগিতা করব। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুলিশ সুপারের আহ্বানে সাড়া দেয়নি জঙ্গিরা।

এদিকে যশোরের ঘোপ নোয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দোতলা বাড়িটিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটের।

৩ শিশুসহ খাদিজার আত্মসমর্পণ

ঘটনাস্থলে ব্রিফিংয়ে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ওই বাড়িতে ৫টি পরিবার ছিল। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বাড়িটির দ্বিতীয় তলায় জঙ্গি মারজানের বোন খাদিজা রয়েছে। তার সঙ্গে একাধিক শিশু রয়েছে বলে নিশ্চিত হয়েছি। আমরা আত্মসমর্পণের আহ্বান জানিয়েছি।

কুষ্টিয়ার মশিউর রহমান নামের এক ব্যক্তি নিজেকে হারবাল কোম্পানির চাকরিজীবী পরিচয়ে ফ্লাটটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মশিউর হলি আর্টিসানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজানের বোন খাদিজার স্বামী।

উল্লেখ্য, শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার ওই বাড়িটি রবিবার মধ্যরাত থেকে ঘিরে রাখা হয়েছে। সোয়াটের দেয়া তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ পদক্ষেপ নিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!