1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সকল স্থলবন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সকল স্থলবন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চোরাচালান দমন এবং সকল প্রকার অবৈধ পণ্য অনুপ্রবেশ রোধে সরকার দেশের ১৬টি স্থলবন্দরেই স্ক্যানিং মেশিন চালু করবে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৫৯তম জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘স্থল বন্দরে স্ক্যানিং মেশিন স্থাপন চোরাচালান রোধে সহায়ক হবে।’
চোরাচালান রোধে আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থাসমূহকে তাদের কার্যক্রমের গতি বাড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘চোরাচালান প্রতিহত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। অভিযান আরো জোরদার করতে হবে এবং এটা নিয়মিতভাবেই চালিয়ে যেতে হবে।’ তিনি জানান, ২০১৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আইন-শৃংখলা বাহিনী পাঁচ হাজার ৪৪৩ জনকে আটক করেছে, যা ২০১৬ সালের একই সময়ের ছিল পাঁচ হাজার ৩৯ জন। উল্লেখিত সময়ে আইন-শৃংখলা বাহিনী এক লাখ ৯৯ হাজার ২৫১টি অভিযান পরিচালনা করেছে এবং ২ হাজার ৭ কোটি ৪১ লাখ টাকার নিষিদ্ধ ঘোষিত পণ্য জব্দ করেছে।
আসাদুজ্জামান বলেন, বিভিন্ন সংস্থা এ সময় ছয় হাজার ৯২২ জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ছয় হাজার ৪৮৮টি মামলা দায়ের করে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিভিন্ন মন্ত্রণালয় ও আইন-শৃংখলা সংস্থার প্রতিনিধিগণ ব্রিফিং-এর সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, এ ছাড়াও বিজিবি, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এবং অন্যান্য সংস্থা তাদের চোরাচালান বিরোধী অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্যা জব্দ করেছে।
তিনি আরো বলেন, আইন-শৃংখলা সংস্থাগুলো চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের অভিযানকালে ৫০৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গত বছর একই সময়ে ৩৪৪টি অস্ত্র জব্দ করা হয়েছিল।
আসাদুজ্জামান খান বলেন, ‘ইয়াবা ট্যাবলেটের অনুপ্রবেশ বন্ধে আমরা সীমান্ত এলাকায় সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি নিশ্চিতে কিছু প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার চলতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহে জরুরি সেবা প্রদানের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে ‘৯৯৯’ চালু করবে। অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা চেয়ে যে কোনো নাগরিক এই নাম্বারে ফোন করতে পারবেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!