1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমার সরকারের সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আলোচনার জন্য চলতি মাসে মিয়ানমার সফর করবেন।
তিনি বলেন, ‘আমি এ মাসেই মিয়ানমার সফরে যাব বলে আশা করছি। মিয়ানমারে আমাদের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সফরের এজেন্ডা নির্ধারণ করছেন।’
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় চোরাচালান কমিটির ৫৯তম বৈঠক শেষ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের যত শিগগিরই সম্ভব প্রত্যাবাসনই হবে আলোচনার প্রধান এজেন্ডা।
তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশে অবস্থানরত সকল রোহিঙ্গাকে সফলভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই।’
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সকল রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসার জন্য শিবির স্থাপন করেছে। সেনাবাহিনী, পাসপোর্ট ডাইরেক্টোরেট, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সংগঠন এতে কাজ করছে।
আসাদুজ্জামান খান বলেন, ইতোমধ্যেই বাংলাদেশে ৯১ হাজার ৪শ’ ২৩ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রতিদিন প্রায় নয় হাজার রোহিঙ্গাকে এই পদ্ধতিতে নিবন্ধন করা হচ্ছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!