1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গা তরুণীদের স্ত্রী বানিয়ে বিদেশ পাঠানোর সিন্ডিকেট সনাক্ত - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

রোহিঙ্গা তরুণীদের স্ত্রী বানিয়ে বিদেশ পাঠানোর সিন্ডিকেট সনাক্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজার কেন্দ্রীক একটি সিন্ডিকেট শনাক্ত করেছে পুলিশ। যারা টাকার বিনিময়ে রোহিঙ্গা তরুণীদের স্ত্রী বানিয়ে বিদেশ পাঠাচ্ছে। দেশের বিভিন্ন এলাকার স্থায়ী ঠিকানা দেখিয়ে রোহিঙ্গা তরুণীদের পাসপোর্ট সংগ্রহ করছে।

শাহজালাল বিমানবন্দরে আটক দুই সিন্ডিকেট সদস্য পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে। সোমবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মালয়েশিয়াগামী রোহিঙ্গা তরুণী রামিদা বেগমকে (১৯) আটক করে। সোমবার মালিন্দো এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল রামিদার।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি তারিক আহমেদ আস সাদিক জানান, রামিদার বাড়ি মায়ানমারের মংডু জেলার আকিয়াবের বড় গজবিল এলাকায়। এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ওই তরুণী। এরপর মালয়েশিয়ায় যেতে চারজনের সঙ্গে সে চুক্তিবদ্ধ হয়ে প্রাথমিকভবে ৪০ হাজার টাকা দেয়। তিনি আরো জানান, চার মানবপাচারকারীর ঐ সিন্ডিকেটের সহায়তায় চার মাস আগে সে যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নুরুল আমিনের মেয়ে পরিচয়ে ঢাকায় পাসপোর্ট করে। মালয়েশিয়া পৌঁছানোর পর ওই সিন্ডিকেটকে আরো ৭ হাজার রিঙ্গিত (দেড় লাখ টাকা) দেওয়ার কথা ছিল তার। কিন্তু বিমানবন্দরে তার কথাবার্তা অসংলগ্ন মনে করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সে মায়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে। ওই সময় সঙ্গে থাকা স্বামী পরিচয়দানকারী রহিম ও সহায়তাকারী আমির হোসেনকে আটক করা হয়। তবে মালিন্দো এয়ারে রামিদার সঙ্গে যাওয়ার কথা ছিল রহিমের। রহিমের বাড়ি কক্সবাজারের রামুতে এবং আমির হোসেনের বাড়ি চট্টগ্রাম শহরের কোতয়ালীর আসাদগঞ্জে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!