1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকালে বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

কুড়িগ্রাম-৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাস চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।তার বাম হাত ও পাঁজরে গুলি লেগেছে।

স্থানীয়রা জানান, বিকালে জাহাঙ্গীর বাড়ির পাশে তোরশা নদীতে মাছ ধরতে যান। এ সময় ভারতের লক্ষ্মীমারী রোস্তম ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তার চিৎকারে এলাকার লোকজন গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!