শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

এভ্রিল ‘অযোগ্য’, বদলে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী! (ভিডিও)

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

বদলে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ীর নাম। জান্নাতুল নাঈম এভ্রিলকে ‘অযোগ্য’ ঘোষণা দিয়ে নতুন বিজয়ীর নাম প্রকাশ করতে যাচ্ছে প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। এমনটাই নিশ্চিত করেছেন অন্তর শোবিজসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।

আর এ উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও হটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে এবিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আয়োজকরা।

এদিকে, গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ঘোষণা করা হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নাম। এরপর থেকেই আলোচনায় আসে পুরো আয়োজনটি। চূড়ান্ত অনুষ্ঠানে জন্মেছে নানা বির্তক।

প্রথমে সেসময় শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই আয়োজকরা জানান, তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ! পরে জান্নাতুল নাঈম এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা হয়।

এরপর থেকে শোরগোল আরো বেড়েছে। বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদনে বের হয়ে আসে এভ্রিল ছিলেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পছন্দ। বিচারকের নম্বর তোয়াক্কা না করেই এভ্রিলের নাম ঘোষণা করা হয়।

এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এভ্রিলের বিয়ের ছবি ছড়িয়ে পড়লে পুরোপুরি বিতর্কিত অবস্থায় পড়েন আয়োজক প্রতিষ্ঠানটি। তাই সংবাদ সম্মেলনের আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে নাম ঘোষণা হতে যাচ্ছে জেসিয়া ইসলামের। তবে জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবার বিজয়ী ঘোষিত হলেও তিনি এ মুকুট পাবেন না।

কারণ অন্তর শোবিজের চেয়ারম্যানের ঘোষিত ফলই চূড়ান্ত হিসেবে ধরা হচ্ছে। সে অনুযায়ী হিমি এবার হবেন প্রথম রানারআপ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft