1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইসি’কে মুসলিম লীগের ২৪, খেলাফত আন্দোলনের ৩৮ দফা প্রস্তাব - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

ইসি’কে মুসলিম লীগের ২৪, খেলাফত আন্দোলনের ৩৮ দফা প্রস্তাব

  • আপডেট হয়েছে : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

নির্বাচনের তিন মাস আগে সংসদ ভেঙে দেয়া, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, নির্বাচনে ৫০ শতাংশের কম ভোট পড়লে আবারো নির্বাচন করাসহ নির্বাচন কমিশনকে (ইসি) ২৪ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। আর সংসদ ভেঙে নির্বাচন, সংসদে সংরক্ষিত মহিলা আসন বিলুপ্ত করাসহ ৩৮ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সোমবার ইসির সংলাপে আলাদাভাবে অংশ নিয়ে দল দুটি এসব প্রস্তাব দেয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে সোমবার সকালে মুসলিম লীগ ও বিকেলে খেলাফত আন্দোলন ইসির সংলাপে অংশ নেয়।

মুসলিম লীগের দেয়া অন্য প্রস্তাবগুলোর মধ্যে আছে নিবন্ধিত বা এখন পর্যন্ত সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব ছিল তাদের প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা জজকে দেয়া, ইভিএম ব্যবহার না করা, সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, ‘না’ ভোট পুনঃপ্রবর্তন না করা ইত্যাদি।

অন্যদিকে খেলাফত আন্দোলনের দেয়া অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে আছে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা, রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ শতাংশ নারী রাখার বিধান বাতিল করা, ভোটের আগের দিন থেকে সেনাবাহিনী মোতায়েন করা ইত্যাদি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপে অন্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখন পর্যন্ত ২০টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি। আগামী ৯ অক্টোবর সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, ১৫ অক্টোবর বিএনপি এবং ১৮ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে ইসি। আগামী ১৯ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে।

বিএনপি ইতিমধ্যে ইসির সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!