1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন দেশ থেকে আরো বিনিয়োগ আসছে : ডেপুটি স্পীকার

  • আপডেট হয়েছে : রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতিরই তিনি বিশ্বনেতা হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ করেছেন তিনি বিশ্বমানবতার প্রতিক।
তিনি  শনিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি ও জাঙ্গালিয়া গ্রামে ২৫০টি বিদ্যুৎ লাইনের সুইচ টিপে পল্লী বিদ্যুতের উদ্বোধনকালে এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ওয়াহিদুজ্জামান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমুল হুদা দুদু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পীকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে ওই উন্নয়নের সাফল্য দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও বিনিয়োগ আসছে। তিনি বলেন, দেশের ৭০ ভাগ এখন বিদ্যুতের আওতায় এসেছে। আগামী ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলবে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে যাবার প্রাক্কালে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!