1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

সাদুল্যাপুরে বখাটেদের হাতে লাঞ্ছিত স্কুলছাত্রীর আত্মহত্যা : আটক ১

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

সাদুল্যাপুর উপজেলায় বখাটেদের হাতে লাঞ্ছিত হয়ে ক্ষোভ আর অপমানে আত্মহত্যা করে মৃত্যুর পথ বেঁচে নিয়েছে এক স্কুলছাত্রী। উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামের মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সিদ্দিকা ওরফে মিষ্টি (১৪) ওই গ্রামের মোস্তা মিয়ার মেয়ে ও পার্শ্ববর্তী মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। এঘটনায় পুলিশ রাতেই বখাটের সহযোগী আশরাফুল ইসলামকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত একই ইউনিয়নের মাদারহাট (জুগিবাড়ি) গ্রামের নুরুল ইসলামের ছেলে বখাটে সোহেল মিয়া (২০) সহ তার অপর সহযোগিদের এখনও আটক করতে না পারায় ক্ষুদ্ধ হয়ে উঠেছেন তার স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীরা। তারা অভিযুক্ত বখাটের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কিন্তু অভিযুক্ত বখাটে সোহেল পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এদিকে জিঞ্জাসাবাদের জন্য বখাটে সোহেলের পিতা নুরুল ইসলাম সরকার (৫৯) ও তার বড় ভাই রাসেল সরকার (২৩) কে পুলিশ বুধবার ভোর রাতে আটক করে সাদুল্লাপুর থানায় নিয়ে আসে। আটক বখাটে আশরাফুল ইসলাম (১৮) একই গ্রামের নুরুল ইসলাম বুদা মিয়ার ছেলে ও মাদারহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ জানায়, স্কুল যাওয়ার পথে আয়শা সিদ্দিকা মিষ্টিকে গত দুই বছর ধরে উত্যক্ত করে আসছে বখাটে সোহেল মিয়া। এনিয়ে এলাকায় ও বিদ্যালয়ে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।

ঘটনার দিন মঙ্গলবার বিকেলে আয়শা আকতার স্কুল ছুটি হলে সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল। পথে সোহেল ৪ জন সহযোগিসহ বিকেল সাড়ে চারটায় মাদারহাট খেয়াঘাট ব্রীজ এলাকায় তাদের পথরোধ করে তাকে (মিষ্টি) প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় সোহেল তার গালে ধাপ্পর মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমনকি তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় বখাটে সোহেল। এসময় তার অন্যান্য সহপাঠীদের চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে বখাটেরা পালিয়ে যায়। সেই অপমান সইতে না পেয়ে বাড়ির এসে সন্ধ্যায়র বাড়ির কাউকে কিছু না জানিয়ে সবার অজান্তে বিষপান করে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!