1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাজাতে নিজেদের সরকার বিলুপ্ত করে দিচ্ছে হামাস - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গাজাতে নিজেদের সরকার বিলুপ্ত করে দিচ্ছে হামাস

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের সাথে দীর্ঘদিনের বিরোধ মেটাতে ফিলিস্তিনি গ্রুপ হামাস গাজায় তাদের সরকার বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে।

কায়রোতে মিশরীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের পর হামাস নেতারা বলেছেন, গাজায় তারা নতুন নির্বাচনের আয়োজন এবং ফাতাহর সাথে আলোচনা শুরু করবেন।

ফাতাহর নেতারাও একে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেছেন। খবর বিবিসির।

হামাসের ওপর যখন রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ ক্রমশই বাড়ছে ঠিক তখনই হামাসের পক্ষ থেকে এই সমঝোতার কথা ঘোষণা করা হলো।

আজ থেকে ১০ বছর আগে গাজায় হামাস এবং ফাতাহ সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই ফিলিস্তিনি এই দুই দলের মধ্যে চরম বৈরিতা চলছিল।

২০০৬ সালের নির্বাচনের পর ঐক্যমত্যের একটি সরকার গঠনের সব চেষ্টা ভেস্তে যায়। তখন থেকে গাজা শাসন করছে হামাস, অন্য দিকে অধিকৃত পশ্চিম তীরের প্রশাসন চালাচ্ছে ফাতাহ।

দীর্ঘ এক দশক পর এই দুই দলের মধ্যে মীমাংসার একটা উদ্যোগ চোখে পড়ছে। আপাতদৃষ্টে মনে হচ্ছে মিশর এই মধ্যস্থতা করছে।

কায়রোতে মিশরের কর্মকর্তাদের সাথে কথা বলার পর হামাসের পক্ষ থেকে বলা হয়েছে তারা গাজার প্রশাসনিক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন একটি নির্বাচন দিতে প্রস্তুত।

ফাতাহ-র সিনিয়র একজন নেতা নাবিল শাথও মনে করছেন এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা জাগানো একটি সিদ্ধান্ত।

নাবিল শাথ বলছেন, ‘আমরা বহুদিন ধরেই বলে আসছি গাজায় ভিন্ন একটি সরকার ভেঙ্গে দিয়ে একটি ঐক্যমত্যের সরকারের প্রস্তাব বাস্তাবায়ন করতে। হামাস তা এতদিন শোনেনি।’

তিনি বলেন, ‘তারা যে এখন আনুষ্ঠানিকভবে তাদের সরকার ভেঙ্গে গাজায় একটি ঐক্যমত্যের প্রশাসনের কথা বলছে, সেটা বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ প্রথম একটি পদক্ষেপ।’

নাবিল শাফ আরো বলেন, ‘ইসরায়েলের সাথে পাকাপোক্ত কোনো শান্তি আলোচনার জন্য ফিলিস্তিনি বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্য সবচেয়ে জরুরি।’

ফাতাহ-র এই নেতা মন্তব্য করেন, ‘আমাদের এখন পরস্পর পরস্পরকে দরকার। আমরা বুঝতে পারছি না, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তা হলে আমরা কীভাবে নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী অবৈধ বসতি স্থাপনের সমর্থক সরকারের মুখোমুখি বসতে পারব!’

তিনি আরো বলেন গাজা এবং পশ্চিম তীর ঐক্যবদ্ধ না হতে পারলে মূল সমস্যা মোকাবেলা খুবই কঠিন হবে। আর সেই সমস্যা হলো ‘ইসরাইলি দখলদারিত্ব’ এবং ‘হামাস সেটা জানে’।

তবে বার্তা সংস্থা এপি বলছে, হামাস তাদের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ প্রেসিডন্ট মাহমুদ আব্বাসের হাতে ছেড়ে দিতে রাজি কিনা – তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি দুই পক্ষের মধ্যে বিরোধিতার অন্যতম প্রধান একটি কারণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!