1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের কার্যক্রমে বদলে যাচ্ছে রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদের চিত্র

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৭৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ স্থানীয় সরকারের মূল ভিত্তি ইউনিয়ন পরিষদ সমূহের অতীত ঐহিত্য ও পুরানো কার্যক্রম ঢেলে সাজানো এবং শক্তিশালী রোল মডেলে পরিণত করতে বর্তমান সরকার আমলে নতুন পরিকল্পনা গৃহীত হয়েছে। এই পরিকল্পনার আওতায় রয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করণ, স্বচ্ছতা জবাবদিহিতা, উন্নয়ন কাজকর্মে জগনণের অংশগ্রহণ, উন্মুক্ত বাজেট প্রণয়ন, তালিকা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন ইত্যাদি কাজে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করণ। পঞ্চবার্ষিক পরিকল্পনার আতওয়া গত ২০১৪ সালে ইউনিয়ন পরিষদকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছে কেয়ার বাংলাদেশ জার্নি ফর অ্যাডভান্সমেন্ট ট্রান্সগারেন্সি রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যাকাউন্টিবিলি (যাত্রা) প্রকল্প।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই প্রকল্পে প্রাথমিক যাত্রায় রংপুর বিভাগের ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে শতকরা ৫ ভাগ মানুষের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে গঠন করা হয় সিটিজেন ফোরাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও সিটিজেন ফোরামের সদস্যরা ইউনিয়নের সামাজিক মানচিত্র তৈরি করে সমস্যাগুলো নিশ্চিত করেন। সামাজিক ও সম্পদ মানচিত্র তৈরির মাধ্যমে পুরো ইউনিয়নকে ৩টি ভাগে ভাগ করে পিছিয়ে পড়া এলাকায় উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে।

ইউনিয়নের জনগণকে কর্মকান্ড সম্পর্কে অবহিত করার জন্য তৈরি করা হয় একটি বীণা পানি নামে সাংস্কৃতিক গোষ্ঠী। এই সাংস্কৃতিক দলটি তথ্য অধিকার আইন, ডিজিটাল সেন্টার, বাল্য বিবাহ প্রতিরোধ, গ্রাম আদালত, সামাজিক দায়বদ্ধতা, উন্মুক্ত বাজেট, ট্যাক্স সম্পকির্ত বিষয়ে আঞ্চলিক ভাষায় লোকসংগীত বানিয়ে হাট-বাজার, মোড়ে মোড়ে পরিবেশন করে। ফলে জনগণের মাঝে উদ্দীপনা সৃষ্টি হয়। প্রতিটি কাজে বাড়তে থাকে জনঅংশগ্রহণ। প্রচার-প্রচারণা চালিয়ে প্রতিবছর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণ করা হচ্চে। সরকারি-বেসরকারি বরাদ্দ ও প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে পারছেন সাধারণ মানুষ।

২০০৯ সালের স্থানীয় সরকার আইনে প্রত্যেক অর্থ বছর শুরু আগে মার্চ-এপ্রিল মাসে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড সভা ও অক্টোবর-নভেম্বর মাসে রিভিউ সভা করা। সিটিজেন ফোরামের সদস্যারা ওয়ার্ড সভা, উন্মুক্ত বাজেট, জাতীয় দিবস উদ্যাপন, তালিকা প্রণয়ন প্রভূতি কাজে জনপ্রতিনিধিদের সহযোগিতা করছেন। প্রতি ৬ মাস পরপর তারা স্ব-স্ব কাজের মূল্যায়ন স্কোরিং পদ্ধতিতে করছেন। আগামী ৫ বছরের ভিশন তৈরি করে সকল কার্যক্রমে জনঅংশগ্রহণ, শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণ, বাল্যবিবাহ মুক্তকরণ, সকল শিশুকে স্কুলগামীকরণ, গ্রাম আদালতে হতদরিদ্রদের বিচার নিশ্চিতকরণ অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছেন। প্রকল্পের কাজে ও আর্থিক খাতে সোশ্যাল অডিটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। জনগণরা সঠিক সেবা পাচ্ছেন কি-না এবং উন্নয়ন প্রকল্পগুলো সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে কি-না তা তদারকির জন্য সোশ্যাল অডিট বা সামাজিক নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

সিটিজেন ফোরাম সদস্য ফরিদা বেগম জানান, জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজে সহযোগিতা করার জন্য প্রতিটি ওয়ার্ড থেকে ২/৩ জন করে ইউনিয়নে মোট ২৩ জন সদস্য নির্বাচিত করা হয়। এরা জনপ্রতিনিধিদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন। ওয়ার্ড সভার ফলে জনগণের কথা বলার সুযোগ তৈরী হচ্ছে। আর নারীরা তাদের সমস্যার কথা গুলো নির্বিগ্নে তুলে ধরতে পারছেন।

কেয়ার বাংলাদেশ যাত্রা প্রকল্পের রংপুর রিজিওনাল ম্যানেজার গোলাম রব্বানী জানান, রংপুর বিভাগের ১৫টি ইউনিয়নে স্থানীয় সরকার শক্তিশালীকরণে কেয়ারের যাত্রা প্রকল্প সহযোগিতা করছে। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে ৭টি, নীলফামারীর সৈয়দপুরে ৪টি ও কিশোরগঞ্জে ৪টিসহ মোট ১৫টি ইউনিয়নে কারিগরি সহায়তা প্রদান করছে। তিনি আরো বলেন, প্রথমে ইউনিয়নগুরোতে কাজ করতে গিয়ে সমস্যা হলেও জনপ্রতিনিধি ও সিটিজেন ফোরাম সদস্য এবং ইউনিয়নের লোকজনের চাহিদা-আগ্রহে পরিষদের কাজে ইতিবাচক সাড়া পড়েছে। ফলে ইউনিয়ন পরিষদ বর্তমানে জনগণের উন্নয়ন অংশগ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!