1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সাঘাটায় গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার নামে যা হচ্ছে

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ অতিরিক্ত ছাত্রছাত্রীর নাম তালিকা ভূক্ত করে উপবৃত্তির টাকা ও বিস্কুট উত্তোলন পূর্বক আত্মসাৎ করে আসছেন। তাছাড়া বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দূনীর্তির আশ্রয় নিয়ে নৈশ্য প্রহরী নিয়োগ দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ফলে ছাত্র অভিভাবক ইউনূস আলী মির্জা এসব অপকর্মের প্রতিকার চেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও প্রধান শিক্ষক স্কুল না করে প্রতিমাসে সরকারি অর্থ উত্তোলন পূর্বক আত্মসাৎ করে আসছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক সুলতান আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চরে স্কুল করা খুবই কষ্টের। এ ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে ইতিপূর্বেও হয়েছিল। এর প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার সাহেব তদন্ত করে আমাকে সপ্তাহে ২ দিন স্কুল করতে বলেছেন। আমি ওনাদের নির্দেশ পালন করে আসছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!