1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

৪ বছর পর স্বগৌরবে আশরাফুল

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে তিন বছরের বহিষ্কারাদেশ কাটিয়ে গত বছর জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ৫ ম্যাচে রান ১২৩, সর্বোচ্চ ৩৯। বাজে খেলায় দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও তার হয়েছিল। এবার জাতীয় লিগে শুরুটা করেছেন দুর্দান্ত। চার বছর পর যেকোনো ধরনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল।

প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের সবশেষ সেঞ্চুরিটি এসেছিল ২০১৩ সালে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন। এর কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বগুড়ায় বিসিবি নর্থ জোনের বিপক্ষে করেন ১৩৩ রান। জাতীয় ক্রিকেট লিগে ছয় বছর পর পেলেন প্রথম সেঞ্চুরি। ২০১১ সালে ঢাকা মেট্রোর হয়ে সিলেটে চট্টগ্রামের হয়ে করেছিলেন ১১৯ রান।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির স্বাদ পেলেন টেস্ট ক্রিকেটে অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড অধিকারী আশরাফুল।

১১৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান আশরাফুল। তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন ১৭৮ বলে। নাঈম হাসানের বলে ইনসাইড আউট শট খেলে বাউন্ডারি তুলে ৯৬ থেকে ১০০ এ পৌঁছান আশরাফুল। মাইলফলকে পৌঁছে বড় কোনো উদযাপন করেননি। ড্রেসিং রুমে ব্যাট দেখিয়ে সতীর্থদের অভিনন্দনের জবাব দেন।

সেঞ্চুরির পর ইনিংসটিকে বড় করতে পারেননি আশরাফুল। স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ করেন তরুণ মেহেদী হাসান রানার আউট সুইং ডেলিভারীতে উইকেটের পিছনে ক্যাচ দেন। ১৯৪ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানের ইনিংসটি সাজান আশরাফুল।

চট্টগ্রামে ঢাকা মেট্রোকে আতিথ্য দেয় চট্টগ্রাম বিভাগ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। শুরুটা ভালো হয়নি তাদের। ৭৪ রানে হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানের উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন আশরাফুল। মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গে নিয়ে ১৭৪ রানের জুটি গড়েন।

বিপিএলে ফিক্সিং কান্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেন তিনি। ঢাকা মেট্রোর হয়ে ভালো করতে পারেননি গত লিগে। ৫ ম্যাচে ৬ ইনিংসে ২০.৫০ গড়ে মোট ১২৩ রান করেছিলেন। তবে এবার ১৯তম আসরের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ফর্ম জানান দিলেন।

এবার শুরুটা দুর্দান্ত হল আশরাফুলের। মাঠে সেই পুরনো আশরাফুলকেই যেন দেখতে পেলেন সমর্থকরা। দেখা যাক জাতীয় লিগের শুরুর ফর্ম শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন কি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!