1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

জাপানের কাছে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। ৯ গোল হজম করে মাঠ ছাড়ে তারা।

তবে পরের ম্যাচে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ এর মূলপর্বে খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এই টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। প্রথমার্ধে তিনটি গোল হলেও দ্বিতীয়ার্ধে নিজেদের জাল অক্ষত রেখেছে কৃষ্ণা-সানজিদারা। তিন গোল হজম করলেও টুর্নামেন্টের বর্তমান রানার-আপ জাপানের সঙ্গে বেশ লড়াই করেছে বাংলাদেশের কিশোরীরা।

বৃহস্পতিবার থাইল্যান্ডের চোনবুরির ইনিস্টিটিউট অব ফিজিক্যাল এডুকেশন ক্যাম্পাস স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে জাপানের তোমোকো তানাকা গোল করে এগিয়ে নেন দলকে। ১৮ মিনিটের মাথায় গোল শোধ দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।

কিন্তু মাশুরা পারভীনের নেওয়া হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন জাপানের রক্ষণভাগের এক খেলোয়াড়। ম্যাচের ৩১ মিনিটে জাপানের মোয়ি নাকায়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৩৪ মিনিটের মাথায় মোয়ি নাকায়ে নিজের জোড়া গোল পূর্ণ করলেও জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

অবশ্য এরপর আর বাংলাদেশের জালের নাগাল পায়নি জাপানের মেয়েরা। বাকি সময় বাংলাদেশের জাল অক্ষত রাখেন গোলরক্ষক মাহমুদা আক্তার।

প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিজেদের শেষ ম্যাচে ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!