1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ আন্তর্জাতিক নারী দিবস দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি

রোহিঙ্গা শিবিরে ৪০ দেশের কূটনীতিকরা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত সব দূতাবাসের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

বুধবার বেলা ১২টার দিকে তারা কুতুপালং পৌঁছান।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনে চড়ে সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

এরপর তাদের জন্য আনা বিশেষ বাসে করে বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে কুতুপালংয়ের উদ্দেশে রওনা হন এ পরিদর্শনে নেতৃত্ব দেয়া পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও আছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

প্রতিনিধিরা বেলা ১২টায় কুতুপালং পৌঁছে ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছেন এবং সরেজমিন ঘুরছেন পুরো ক্যাম্প এলাকা।

দেশে অবস্থান করা ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা এ সফরে সঙ্গে এসেছেন।

উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় শিবির পরিদর্শন শেষে বিকাল পৌনে ৫টায় তাদের ওই বিমানে করেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!