1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প

সুন্দরগঞ্জে তোফা-তহুরার বাড়িতে যায়নি কোন চিকিৎসক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আলোচিত উরুতে জোড়া লাগানো শিশু তোফা-তহুরা বাড়িতে ফেরার ৩ দিন অতিবাহিত হলেও গত কাল  বুধবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ, গাইবান্ধা হাসপাতাল, এমনকি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কোন প্রকার বিশেষজ্ঞ চিকিৎসক তাদের বাড়িতে যায়নি।
তোফা-তহুরার মা শাহিদা বেগম জানান, যদিও তারা ভাল আছেন তারপরও ডাক্তারদের দেখতে আসার কথা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বড় আপা বলেছেন সুন্দরগঞ্জের ডাক্তার আশরাফুল ইসলাম তোফা-তহুরাকে দেখতে যাবে। কারণ শিশু দুইটি জন্মানোর সময় ওই ডাক্তার তাদের দেখভাল করেছেন। তবে ডাক্তার আশরাফুল বর্তমানে সুন্দরগঞ্জে নেই। ইউএনও এসএম গোলাম কিবরিয়া জানান,বিশে^র মধ্যে সাড়া জাগানো ঘটনা এটি। স্থানীয় চিকিৎসকদের দেখতে যাওয়া উচিত ছিল । এসময় তাদের পরামর্শ প্রদান করা একান্ত প্রয়োজন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়লের সাথে কয়েক দফায় মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার আমির আলির  সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান তোফা-তহুরাকে সার্বক্ষনিক মনিটরিং করার কোন নির্দেশনা সরকারি ভাবে নেই। তবে তোফা-তহুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষজ্ঞ চিকিৎসক তত্ত্বাবধান করেছিলেন তিনি ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন শিশু ২টির কোন সমস্যা হলে খবর পাওয়া মাত্রই যাতে সেবা দেয়ার ব্যবস্থা করবেন। ইতোমধ্যে তাদের বাড়িতে সৌর বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পল্লী বিদ্যুতের সংযোগ প্রক্রিয়া চলছে। বর্তমানে তারা রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানা শহিদুল ইসলামের বাড়ীতে অবস্থান করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!