1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতাকে মারপিট সংশ্লিষ্টে পুলিশ সদস্য ক্লোজড

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা চত্বরে পুলিশের পিকআপ ভানের ইঞ্জিনের বডিতে উঠে বসায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিন্নুরাইন উল্লাসকে পিকআপ ভ্যানের ড্রাইভার সাইদুল ইসলাম মারপিট করেছেন। এতে প্রজন্মলীগ নেতা উল্লাস আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় থানা চত্বরে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড এবং ঘটনার রহস্য উদঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। জিন্নুরাইন উল্লাস ওই উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফুলহার গ্রামের আমজাদ আলীর ছেলে।

বঙ্গবন্ধু প্রজন্মলীগের কেন্দ্রিয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিন্নুরাইন উল্লাস জানান, তার এলাকার জমিজমা বিষয়ে একটি শালিস বৈঠকের জন্য কাটাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিক মাহমুদ গোলাপের সাথে শনিবার সন্ধ্যায় তিনি থানায় যান। ওই বৈঠক শুরু হতে দেরী হওয়ায় এবং ক্লান্তি লাগায় তিনি থানা চত্বরে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যানে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পিকআপ ভ্যানের ড্রাইভার সাইদুল ইসলাম ও সঙ্গী পুলিশ সদস্য তাকে মারপিট করে আহত করে।

অপরদিকে থানার ওসি মো. মজিবুর রহমান জানান, তিনি ঘটনা দেখেননি। তবে শুনেছেন প্রজন্মলীগ নেতা পিকআপ ভ্যানের ইঞ্জিনের বডিতে উঠে বসে ছিলেন। তা দেখে ওই গাড়ির চালক তাকে নামতে বলেন। এতে ওই নেতার সাথে পুলিশ সদস্য সাইদুলের বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনায় ওই গাড়ির চালক পুলিশ সদস্য সাইদুলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এব্যাপারে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ঘটনা তদন্তে সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) মো. রেজিনুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!