1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

যথাসময়ে নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

দেশে যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘এদেশে অবশ্যই যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা সেটা এনশিওর করবো। ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। এটা নিয়ে অহেতুক পানি ঘোলার চেষ্টা বা সংবিধান লঙ্ঘন করে অন্যকিছু চিন্তা-ভাবনার সময় ও সুযোগ আর বাংলাদেশে নেই।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আমরা এটা হতে দেবো না। বিএনপি যখন ভোট নিয়ে নানারকম অভিযোগ তোলে, আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলে, শুনে হাসি পায়। এসব কথা বলার আগে তাদের আয়নায় নিজেদের চেহারাটা দেখা উচিত। এদেশের নির্বাচন নিয়ে যেসব ঘটনাগুলো অতীতে ঘটেছে- নির্বাচনকে কিভাবে প্রভাবিত করা, নির্বাচনের নামে প্রহসন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এটা তো শুরুই করেছে বিএনপি।’

পঁচাত্তরের পর জেনারেল জিয়া অবৈধভাবে অস্ত্র হাতে নিয়ে সংবিধান লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে‘হ্যা‘ ‘না‘ ভোট করেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘তখন ‘না‘ এর বাক্স পাওয়া যায়নি। শুধু ‘হ্যা‘ এর বাক্সই ছিল। রাষ্ট্রপতি নির্বাচনের নামে প্রহসন করলেন। যেখানে ১০০ ভাগের ওপরে ভোট পাইলেন। কাজেই ভোট দেওয়ার অধিকার তো নষ্ট করে গেছে জিয়াউর রহমান। অবৈধ উপায়ে (ক্ষমতা) দখলকারী দলের হাতে তৈরি একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে এই দলটি করা হয়েছিল।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়- তারা ভুলে গেছে ৭৯ সালে সংসদ নির্বাচনে তারা আগেই ঠিক করে রেখেছিল আওয়ামী লীগকে ৪০টির বেশি সিট দেবে না। বাকি সিট তারা নিয়ে নেবে। আর সেই ঘটনাই সেই সময় ঘটেছিল। বুথ দখল করা, সিল মারা, বাক্স ভরা-এটাই ছিল তাদের নির্বাচন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!