1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পাকিস্তানের উচিত বাংলাদেশকে অনুসরণ করা: মালালা - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

পাকিস্তানের উচিত বাংলাদেশকে অনুসরণ করা: মালালা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত পাকিস্তানি তরুণী মালালা ইউসুফযায়ি এক বিবৃতি মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে তার নিজের দেশ পাকিস্তানকে বাংলাদেশের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

‘আমি যখনই খবর দেখি, মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দুরবস্থা দেখে আমার হৃদয় ভেঙ্গে যায়,’ মালালা এক বিবৃতিতে বলেন, যেটা তিনি টুইটারের মাধ্যমে প্রকাশ করেন। খবর বিবিসির।

‘আমার নিজের দেশ পাকিস্তানসহ অন্যান্য দেশের উচিত বাংলাদেশের দৃষ্টান্ত অনুসরণ করা এবং যেসব রোহিঙ্গা পরিবার সহিংসতা থেকে পালিয়ে আসছে তাদের জন্য আশ্রয়, খাদ্য এবং শিক্ষার সুযোগ দেয়া,’ বলেন মালালা।

গত দশ দিনে প্রায় ৯০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত বছর অক্টোবর মাসে মায়ানমার সামরিক বাহিনীর অভিযানের মুখে ৭০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী আরো অন্তত: তিন লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে সরকারি অনুমোদন ছাড়া বসবাস করছে।

মালালা ইউসুফযায়ি তার বিবৃতি বলেন, তিনি বার বার রোহিঙ্গাদের ওপর অত্যাচারের নিন্দা করেছেন কিন্তু অং সান সু চি-র মুখ থেকে একই রকম নিন্দার জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে।

গত বছর নির্বাচনের পর মিস সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে এবং তিনি বর্তমানে দেশের প্রকৃত নেতা। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে মিস সুচি, যাকে ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরষ্কার দেয়া হয়, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কোন কথা বলতে রাজি হননি।

‘আমি এখনো অপেক্ষা করছি আমার মতই নোবেল পুরস্কারপ্রাপ্ত অং সান সু চির কাছ থেকে একই পদক্ষেপের জন্য। গোটা পৃথিবী অপেক্ষা করছে, এবং রোহিঙ্গা মুসলিমরাও অপেক্ষা করছে,’ বলেন মালালা ইউসুফযায়ি।

‘আজ আমি ছোট ছোট বাচ্চাদের ছবি দেখেছি যাদের মায়ানমারের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। এই বাচ্চারাতো কাওকে আক্রমণ করেনি, কিন্তু তারপরও তাদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলা হয়েছে।’

মালালা বলেন, রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিকত্ব দেয়া উচিত যে দেশে তাদের জন্ম হয়েছিল।

মায়ানমার যদি তাদের দেশ না হয়, যেখানে তারা বংশ পরম্পরায় বসবাস করছে, তাহলে তাদের দেশ কোথায় হতে পারে?,’ মালালা তার বিবৃতিতে প্রশ্ন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!