1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

বঙ্গবন্ধুর লেখা বই ‘কারাগারের রোজনামচা’র কপি জাতীয় সংসদের লাইব্রেরীতে সংরক্ষণের সুপারিশ সংসদীয় কমিটির

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটির কপি জাতীয় সংসদের লাইব্রেরীতে সংরক্ষণের সুপারিশ করেছে সংসদের লাইব্রেরী সংক্রান্ত স্থায়ী কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এটি ছিল দশম জাতীয় সংসদের লাইব্রেরী কমিটির ৮ম বৈঠক।
কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য বজলুল হক হারুন, আব্দুল মান্নান, মোহাম্মদ হাছান মাহ্মুদ, এনামুল হক এবং কাজী রোজী অংশগ্রহণ করেন।
বৈঠকে লাইব্রেরীর অভ্যন্তরীণ সাজসজ্জা বাস্তবায়নে গৃহীত প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়টির উপর সাব-কমিটি কর্তৃক একটি প্রতিবেদন প্রস্তুত করে আগামী বৈঠকে উপস্থাপনেরও সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ লাইব্রেরীর অনলাইন কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!