1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

হিলি স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকবে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি’র আমদানী-রপ্তানী কার্যক্রম আজ থেকে ৫ দিন বন্ধ থাকবে। তবে দু’দেশের পাসপোর্টধারীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদ-উল আযহা উপলক্ষে দেশের এ স্থল বন্দরের সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।

তিনি বলেন, ঈদের জন্য প্রথমে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হলে দেশের বিভিন্নস্থানে বন্যার জন্য বন্দর দিয়ে চালসহ ভোগ্যপণ্য বেশি করে আমদানি হওয়ার কারণে দু’দিন ছুটি কমিয়ে আনা হয়েছে। ব্যবসায়িরা পণ্যের মজুদ বাড়াতে যেন সরকারকে সহযোগিতা করতে পারেন সে জন্যই ছুটি কমানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!