1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

সাঘাটায় জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা ভাংচুর নারীসহ আহত ৬

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় পূর্ব শক্রতার জের ধরে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও লোকজনকে বেদম মারপিট করা হয়েছে। এ ঘটনায় নারী সহ ৬জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।

জানাযায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের নিভৃত পল্লী রামনগর চরপাড়া গ্রামের ডাঃ শফিকুল ইসলাম ও আব্দুল মতিনের সাথে একই গ্রামের আয়তাল আলী গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সকালে ডাঃ আব্দুল মতিনের জমিতে বানের পানিতে ভেসে আসা কচুরিপানা সড়ানো নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আয়তাল আলী, আব্দুল আউয়াল, আব্দুল আজিজ, আজিজার রহমান ও রফিকুল ইসলাম তার লোকজনসহ আব্দুল মতিনের বাড়িতে শসস্ত্র হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাংচুর করার পর বাড়ির লোকজনকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ডাঃ শফিকুল ইসলাম ও তার লোকজন উদ্ধার করতে এগিয়ে এলে তাদের ওপর শসস্ত্র হামলা চালায়। বাড়ির লোকজনকেও বেদম মারপিট করে। এতে ডাঃ শফিকুল ইসলাম (৩৮), বাতাসি বেগম (২৪), নজরুল ইসলাম (৫২), রাশেদা বেগম (২৮), শাহারুল (৪৮), মোজাম মিয়া (৬০) আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে সাঘাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে বাতাসি বেগম ও নজরুল ইসলামের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে। এ বিষয়ে সাঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!