1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

সুন্দরগঞ্জে বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক আফছার আলীর ইন্তেকাল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসার, সহকারি শিক্ষক ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসার, সহকারি শিক্ষক ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক বিশিষ্ট সাংবাদিক পৌরসভার ৮নং ওয়ার্ডের কলেজ পাড়ার এটিএম আফসার আলী (৪৫) শনিবার সকাল ৮টায় অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে… রাজেউন) মৃত্যু কালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদ চত্ত্বরে প্রথম জানাযা, পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা শেষে দক্ষিণ তালুক বেলকা কামার পাড়া গ্রামের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি কামার পাড়া গ্রামের মরহুম হোসেন আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। বিশেষ করে সাংবাদিক মহল অত্যন্ত শোকাহত হয়ে পড়েছে। তার জানাযা নামাজে উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও সকল কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, থানার ওসি আতিয়ার রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম, ইসলামি ব্যাংক ম্যানেজার এ.এইচ.এম রাশেদুল ইসলাম, আ য ম শফিউল্লাহ, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, প্যানেল মেয়র মশিউর রহামন বিপ্লব, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, মাদ্রাসা সুপার আবেদ আলীসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও সাংবাদকিগণ গভীর শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছে। মরহুম সাংবাদিক এটিএম আফছার আলী ঢাকার দৈনিক নব চেতনা, বগুড়ার দৈনিক বাংলা বুলেটিন, সকলের খবর, মুক্ত জমিন, অনলাইন গোবি খবর, রংপুরের দৈনিক সাইফ পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। সাংবাদিকতায় হাইজিন বিষয়ে লেখালেখিতে বিশেষ অবদান রাখায় এসকেএস ফাউন্ডেশন তাঁকে ২০১৫ সালে সম্মাননা স্মারক প্রদান করেন।

সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ আব্দুল হামিদ মিয়া, এক শোক বার্তায় বলেন সাংবাদিক আফছার আলী ছিলেন সুন্দরগঞ্জ উপজেলায় সাংবাদিকতায় একজন নিবেদিত প্রাণ। সুন্দরগঞ্জ উপজেলা বাসী একজন সৎ ও গুণী সাংবাদিককে হারালেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!