1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

এবার তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ১১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

এবার তিনটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে নিক্ষেপ করা হয় এবং এগুলো প্রায় ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে।

গত মাসে প্রায় ১০,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পিয়ংইয়ং একাধিকবার প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছে। তবে শনিবার যে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বা গুয়াম দ্বীপের জন্য কোনো হুমকি ছিল না বলে মার্কিন সামরিক সূত্র জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

অন্যদিকে মার্কিন সেনাসূত্র জানিয়েছে, পরপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের প্রধান কমান্ডার ডেভ বেনহাম দাবি করেছেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রথমটি উড্ডয়নের পরপরই ভেঙে পড়েছে। তিনি বলেন, তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ৩০ মিনিট সময় নিয়েছে পিয়ংইয়ং।

সাধারণত কোরীয় উপদ্বীপে যখন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালায় তখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। বর্তমানে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ায় হাজার হাজার সেনা কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় কিনা তা দেখার জন্য তারা উত্তর কোরিয়ার দিকে গভীর নজর রাখছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!