1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি সদস্য নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরমান আলী নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত আরমান আলী নব্য জেএমবির সদস্য।

শুক্রবার ভোরে উপজেলার বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ে বটতলায় এ ‘বন্দুকযদ্ধ’ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি ধারাল চাপাতি উদ্ধার করেছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, একদল দুস্কৃতিকারী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছেন- এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের একপর্যায়ে এক ‘জঙ্গি’ গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদ আহত হলে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত আরমান আলী জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য এবং তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!