1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৫০) নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যার বাড়িতে প্রবেশ করে তাকে গুলি করে।

নাহিদ হোসেনের ছোট মেয়ে নদী খানম জানান, দুবৃর্ত্তরা দোতলায় উঠে জানালা দিয়ে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা একাই ওই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তার মা-সহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।

এলাকাবাসী জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ হোসেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, নাহিদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এদিকে নাহিদ মোল্যা খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!