1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শকের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানা গেছে, উক্ত কর্মকর্তা যোগদানের পর থেকে বিভিন্ন মামলার তদন্তে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এছাড়া গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাড়িতে সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্ত কর্তৃক নিহত হয়। পরে তার ছোট বোন ফাহমিদা  বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলটি নিয়ে মাঠে নামেন তদন্তকারী কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বিচক্ষনার সহিত নিরলস প্রচেষ্টা চালিয়ে তদন্ত অব্যাহত রাখার ১ মাস ২০ দিনের মধ্যে প্রকৃত খুনী শনাক্তসহ গ্রেফতার করতে সক্ষম হন। আলোচিত মামলাটির তদন্তে এই উজ্জল দৃষ্টান্ত রাখায় গত ৮  এপ্রিল রংপুর পুলিশ হলরুমে ডিআইজি গোলাম ফারুকের সভাপতিত্বে আয়োজিত পুলিশের বিভাগীয় ত্রমাসিক রেঞ্জ কনফারেন্স শেষে বিভাগীয় শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামানের হাতে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!