1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সুন্দরগঞ্জে ডাকাত দলের গুলিতে আহত-৭ গরু উদ্ধার ২১ ঃ আটক ১

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি গত কয়েকদিন ধরে কমতে থাকলেও মানুষের দুর্ভোগের অবসান হয়নি। নদ-নদীর পানি কমলেও তা বিপদসীমার কাছাকাছি থাকায় মানুষ এখনও নিজ বাড়ি ঘরে ফিরতে পারেনি। রাস্তাঘাটেরও কোন উন্নতি হয়নি। ডাকাত আতংকের মধ্যে দিনাতিপাত করার সময় গত রোববার দিনগত গভীর রাতে সুন্দরগঞ্জ উপজেলার কাজিয়ারচরে ডাকাত দল হামলা চালিয়ে ২৫-৩০টি গরু নিয়ে যায়। বাধা দিতে গেলে ডাকাতদলের গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ সাত জন আহত হয়েছেন। পরবর্তীতে সারাদিন অভিযান চালিয়ে বিকেলের দিকে ২১টি গরু উদ্ধার ও ১ জনকে আটক করেছে পুলিশ।

সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, গত রোববার দিনগত গভীর রাতে দুই নৌকা নিয়ে ২০-২৫ জন ডাকাত কাজিয়ারচরে হামলা করে। এরপর গুলিবর্ষণ করে তারা ২৫-৩০টি গরু নিয়ে যায়। এসময় ডাকাত দলের গুলিতে চারজন গুলিবিদ্ধসহ সাত জন আহত হন। এদের মধ্যে আজাহার আলী (৪৫) বিশা মন্ডল (২১) ও রহমত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, লুট হওয়ার পর গরুগুলো উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হয়। পরে জামালপুর জেলার বাহাদুরাবাদ এলাকা থেকে ২১টি গরু উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে সাইদুর রহমান (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!