1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঘাঘট নদীর বন্যার পানির তোড়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা স্লুইস গেট সংলগ্ন ব্রীজে ধস ॥ জেলা শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ॥ জনগণের চরম দুর্ভোগ

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ঘাঘট নদীর বন্যার পানির তোড়ে বামনডাঙ্গা স্লুইস গেট সংলগ্ন ব্রীজটি ধসে যাওয়ায় গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা এবং পার্শ্ববর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার দুটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে পার্শ্ববর্তী রেল ব্রীজটিও হুমকির মুখে পড়েছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে ব্রীজের ধস ঠেকাতে এবং সড়ক যোগাযোগ পুনরায় চালু করার তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, তীব্র পানির স্রোতে হঠাৎ করে সড়ক সংলগ্ন ব্রীজটির নিচে মাটি সরে গেলে ব্রীজটি হুমকির মুখে পড়ে। এতে ওই ব্রীজের উপর দিয়ে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। জরুরী ভিত্তিতে বাঁশের পাইলিং দিয়ে সড়ক এবং ব্রীজের পার্শ্ববর্তী ধস বন্ধের প্রচেষ্টা চালানো হচ্ছে। বন্যার পানির স্রোতের তীব্রতা না কমলে বামনডাঙ্গা রেলসেতুটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। এতে লালমনিরহাট-বোনারপাড়া সান্তাহার সেকশনের রেল চলাচল চরম হুমকির মুখে পড়বে বলেও আশংকা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!