1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ, গ্যাটকো মামলা চলবে

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে থাকা এ মামলার কার্যক্রম চলতে কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা একটি রিট আবেদন এক বছর আগে হাই কোর্টে খারিজ হয়ে যায়। ওই রায়ের বিরুদ্ধেই আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

ওই আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন বিচারকের আপিল বেঞ্চ সোমবার তা খারিজ করে দেয়।

আপিল বিভাগে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে মামলার বাদি দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বলেন, আদালত দুটি আবেদন খারিজ করে দিয়েছে। ফলে মামলার কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা নেই। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেয়া হয়। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

গ্যাটকো মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!