1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

এতদিন পর সরকার সোজা পথে এসেছে: মওদুদ

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এতদিন পর সরকার সোজা পথে এসেছে। সরকার এখন রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবে।

রবিবার জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক, শিল্পপতি ও সমাজহিতৈষী মুহাম্মদ মোশররফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে দেশের স্বাধীনতা সমুন্নত থাকবে। সরকার বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রায় মানতে না পারায় সরকার বিচার বিভাগ ও বিচারকদের বিতর্কিত করে তুলছেন।

মওদুদ আহমদ বলেন, ষোড়শ সংশোধনী রায়টা একটি উঁচুমানের রায়। এর মাধ্যমে দেশে সত্যিকার সামাজিক এবং রাজনৈতিক অবস্থা তুলে ধরা হয়েছে। রায়ে কোনো অপ্রাসঙ্গিক পর্যালোচনা নেই, সব মন্তব্যই সঙ্গতিপূর্ণ এবং প্রাসঙ্গিক।

তিনি বলেন, গত ৯ বছরে আমরা আদালতে কোনো সুবিচার পাইনি। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা পাবে বলে আদালতের রায়ের পক্ষে একমত পোষণ করেছি।

মওদুল বলেন, এতদিন পর সরকার সোজা পথে এসেছে। সরকার এখন রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবে। তাই যদি হয় তবে কেন প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা অশ্লীল বক্তব্য দিয়ে বিচার বিভাগকে বিতর্কিত করে তুলছেন?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!