1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘তারেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে’ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘তারেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা চলছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগর যুব মহিলা লীগের মিরপুর, শাহআলী, দারুস সালাম, রুপনগর থানার উদ্যোগে আলোচনা ও দুস্থদের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার চেষ্টা চলছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা শোককে শক্তিতে রুপান্তর করে ৭১ এর পরাজিত শক্তি, ৭৫ এর ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দেব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক বাচ্চু, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোহম্মদ হানিফ, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!