1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে —পলাশবাড়ীর ইউএনও

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৯৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ অতীতের যেকোন সময়ের তুলনায় পলাশবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মাদক-জুয়া, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পলাশবাড়ী থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষনা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বিভাগকে অভিনন্দন। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন এসব কথা বলেন। তিনি আরো বলেন গত একমাস ধরে  ভোটাধিকার বাস্তবায়ন কমিটি যে আন্দোলন করছে তা জেলা প্রশাসকসহ উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এসময় তিনি সদরের কালীবাড়ীহাটের সমস্যা সমাধান কল্পে উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসুচীর কথা সভায় অবগত করেন হাট ও বাজারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যেই উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি’র গাইবান্ধার মাধ্যমে প্রাক্কলন প্রস্তুত পুর্বক ১০  কোটি টাকা বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা হাট বাজার উন্নয়ন সহায়তা তহবিল হতে কালীবাড়ীহাটের গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ ও পরিস্কারের কাজ শুরু করা হয়েছে। শীর্ঘই কালীবাড়ীহাটের সকল সমস্যার সমাধান হবে বলে তিনি জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) নবীউল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু ববর প্রধান, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চট্টু, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জুলহাস উদ্দিন দুলুসহ উপজেলা প্রশাসনের  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ পেশাজীবী  ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!