1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

বঙ্গবন্ধুর প্রতি বিশ্ব নেতৃবৃন্দের শ্রদ্ধা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বিশ্ব নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এবং নির্মম হত্যাকান্ডের পরও তাঁর প্রতি সবোর্চ্চ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
বিভিন্ন অনুষ্ঠানে রাজনীতিবিদ, সমাজকর্মী এবং সাংবাদিকসহ আর্ন্তজাতিক ব্যাক্তিত্বদের করা মন্তব্য সংবাদপত্র ও বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত হয়েছে।
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারোল্ড উইলসন বঙ্গবন্ধুর হত্যার খবর শুনে একজন বাঙ্গালী সাংবাদিককে লিখেছিলেন, এ ঘটনা তোমার, আমার জন্য একটি সবোর্চ্চ জাতীয় ট্রাজেডি, এটি একটি অপরিমেয় মাত্রার ব্যাক্তিগত ট্রাজেডি।
১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে প্রথম বারের মতো দুই অতুলনীয় নেতার সাক্ষাৎকালে বঙ্গবন্ধুর সম্পর্কে কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোর একটি মন্তব্য উল্লেখ করা হয়। সেদিনে ফিদেল ক্যাস্টো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবের ব্যাক্তিত্ব ও সাহসিকতা দেখেছি।এই লোকটি একটি হিমালয় পবর্ত। আমি তাকে দেখে হিমালয় পবর্ত দেখার অভিজ্ঞতা অর্জন করেছি। কিউবার নেতা ক্যাস্ট্রো সম্মেলন শেষে বঙ্গবন্ধু সম্পর্কে এ মন্তব্য করেন।
মিসরের একজন বিখ্যাত সাংবাদিক হ্যাসনিন হেইক্যাল বঙ্গবন্ধুকে বাঙ্গালীর বীর হিসাবে উল্লেখ করে বলেছিলেন, শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের অর্ন্তগতই ছিলেন না, তিনি ছিলেন সকল বাঙ্গালীর মুক্তির অগ্রদূত।
আল আহ্রাম পত্রিকার সাবেক সম্পাদক এবং মিসরের প্রয়াত প্রেসিডেন্ট নাসেররের ঘনিষ্ট সহযোগি সাংবাদিক হ্যাসনিন হেইক্যাল বলেন, বাঙ্গালী জাতীয়তাবাদ বাঙ্গালী সভ্যতা ও সংস্কৃতির নতুন জাগরণ। মুজিব অতীতে এবং এ সময়ের বাঙ্গালী বীর।
বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার এবং কয়েকটি জনসভায় যোগ দেয়ার সুযোগ পাওয়া বিখ্যাত ব্রিটিশ এক সাংবাদিক লিখেছিলেন, বঙ্গবন্ধুর কন্ঠ ছিল চমৎকার। তিনি জনসভায় লোকদের মুগ্ধ করতে পারতেন।
লন্ডন অবজারভার পত্রিকার অপর এক বিশিষ্ট ব্রিটিশ সাংবাদিক সাইরিল ডুন তার এক নিবন্ধে লিখেছিলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান ছিলেন এমন একজন নেতা, যার রক্ত, জাতি, ভাষা, সংস্কৃতি এবং জন্মের পুরোটা জুড়েই ছিল পূর্ণাঙ্গ বাঙ্গালী রক্তের।
ব্রিটিশ মানবতাবাদি আন্দোলনের প্রয়াত নেতা লর্ড ফেনার ব্রোকওয়ে এক মন্তব্যে বলেছিলেন, জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী, দ্যা ভ্যালেরার চেয়েও শেখ মুজিব ছিলেন একজন বড় মাপের মহান নেতা।
ভারতের মনিপুর ও ঝাড়খন্ড রাজ্যের সাবেক গভর্নর ভেদ মারওয়া এক মন্তব্যে বলেছিলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন ক্যারিসমেটিক ব্যাক্তিত্ব সম্পন্ন নেতা। বঙ্গবন্ধুর সঙ্গে তার অনেকবার সাক্ষাতের সুযোগ হয়েছিল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বঙ্গবন্ধুর স্মৃতিচারণকালে তিনি এ মন্তব্য করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!