1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

লুকাকুর জোড়া গোলে শুভ সূচনা ম্যান ইউ’র

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকুর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে শুভ সূচনা করলো ম্যানচেষ্টার ইউনাইটেড। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ম্যান ইউ ৪-০ গোলে হারালো ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। দলের হয়ে অন্য দু’টি গোল করেছেন যথাক্রমে অ্যান্থোনি মার্টাইল ও পল পগবা।
নিজেদের মাঠে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামলে তা প্রমান করার দায়িত্বটা নিজ কাঁধেই তুলে নেন লুকাকু। এভারটন থেকে ম্যান ইউ’তে এসেই নিজের জাত চেনাচ্ছেন লুকাকু। গত সপ্তাহে উয়েফা সুপার কাপে প্রথমবারের মত ম্যান ইউ’র জার্সি গায়ে দিয়েই রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
এবার প্রিমিয়ার লিগে ম্যান ইউ’র প্রথম ম্যাচেই দু’টি গোল করলেন লুকাকু। ৩৩ ও ৫২ মিনিটে গোল দু’টি করেন গেল মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লুকাকু। ফলে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউ। এরপরও নিজের তৃতীয় গোলের জন্য চেষ্টা করেছিলেন লুকাকু। কিন্তু ৬২ মিনিটে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়ে হ্যাট্টিক মিস করেন লুকাকু।
তবে ম্যাচের শেষদিকে ওয়েস্টহ্যামের জালে আরও দু’গোল দেয় ম্যান ইউ। ৮৭ মিনিটে মার্টাইল ও ৯০ মিনিটে পগবা গোল দু’টি করে ম্যান ইউ’কে ৪-০ গোলের জয় এনে দেন।
আগামী ১৯ আগস্ট সফরকারী সেয়ানসির বিপক্ষে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ম্যানচেষ্টার ইউনাইটেড।
ম্যানচেষ্টার ইউনাইটেডের সহজ জয়ের দিন শুভ সূচনা করেছে টটেনহ্যাম হটস্পার। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয় পায় সফরকারী টটেনহ্যাম। দলের পক্ষে গোল দু’টি করেন ডেলে আলি ও বেন ডেভিস ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!