1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক

ফিলিস্তিনিদের প্রতি সংহতি স্বরূপ স্বল্প খরচে ইস্তাম্বুল থেকে জেরুজালেম সফরের উদ্যোগ তুর্কি এয়ারলাইন্সের

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মাত্র ১৫৯ ডলারের বিনিময়ে ইস্তাম্বুল থেকে জেরুজালেম আসা ও ফিরতি ভ্রমণের প্রস্তাব দিয়েছে তুর্কি এয়ারলাইন্স।

তুরস্কের সংবাদমাধ্যম ‘হুরিয়াত ডেইলি নিউজ’ এ তথ্য জানিয়েছে।

এজন্য সোশ্যাল মিডিয়া টুইটারে হ্যাসট্যাগ দিয়ে ‘তুর্কি এয়ারলাইন্সের মাধ্যমে ডিসকাউন্টে জেরুজালেম ভ্রমণ’ নামে একটি পেজ খোলা হয়েছে।

তুর্কি এয়ারলাইন্সের সিইও বিলাল একসি বলেন, ‘জেরুজালেমকে ইহুদীকরণের জন্য ইসরাইলি প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মুসলমানদেরকে বেশি বেশি করে আল আকসা মসজিদ সফরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে আমরা স্বল্প খরচে ইস্তাম্বুল থেকে জেরুজালেমে আসা-যাওয়ার ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘নিরাপত্তার অজুহাতে ইসরাইল মুসলমানদের কাছ থেকে আল আকসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।’

এর আগে মুসলমানদের বেশি করে আল আকসা সফরের আহ্বান জানানোসহ এরদোগান বলেছিলেন, ‘ইসরাইলের বৈধতা ততদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত তারা ফিলিস্তিনিদের অধিকারকে সম্মান করে। ইসরাইল জানে যে, নিরাপত্তার নামে তারা মুসলমানদের আল-আকসায় প্রবেশে বাধার সৃষ্টি করতে পারবে না।’

সাম্প্রতিক সময়ে জেরুজালেমের এই পবিত্র স্থানটিকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: জিউস বিসনেজ নিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!