1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক

দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইরান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

এবার দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়ানোর পদক্ষেপ নিলো ইরান। দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং নিজস্ব ভূখণ্ডের বাইরে সামরিক তৎপরতা বাড়ানোর লক্ষ্যে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন দিয়েছেন ইরানি সংসদ সদস্যরা।

বিলটি পাশের সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’ বলে পার্লামেন্ট কক্ষে স্লোগান দেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের সংসদের স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী তৎপরতা এবং অ্যাডভেঞ্চারে’র জবাব দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র জুলাই মাসে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

পাল্টা পদক্ষেপ হিসেবে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে ইরানও। সংসদের অনুমোদন পাওয়া বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মধ্যস্থতাকারী আব্বাস আরাকচি বলেছেন, নতুন এই বিলের অর্থ এই নয় যে ইরান বিশ্বশক্তিগুলোর সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসছে। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ওই পরামাণু বিষয়ক চুক্তি করে ইরান। এতে দেশটির পরমাণু কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে একমত হয় দেশগুলো।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ওই চুক্তি হয়েছিল। বর্তমান ট্রাম্প প্রশাসন অবশ্য চুক্তিটির বিরোধিতা করে। গত বছর নির্বাচনী প্রচারণার সময়ে একাধিকবার চুক্তির সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!