1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

সুন্দরগঞ্জে ফের ভয়াবহ বন্যা ৬০ হাজার মানুষ পানি বন্দি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ প্রথম দফা বন্যার রেশ কেটে উঠতে না উঠতেই ফের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বানের পানিতে ভাসছে ৬০ হাজার মানুষ। ডুবে গেছে আমন ক্ষেত। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গৃহপালিত পশুপাখি নিয়ে চরম বিপাকে পরেছেন বানভাসি পরিবার গুলো।
পাঁচদিন ধরে টানা অবিরাম বষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া, কঞ্চিবাড়ী, শান্তিরাম, দহবন্দ ও পৌরসভার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে থৈ থৈ করছে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার নি¤œাঞ্চল। চরাঞ্চলের পানিবন্দি পরিবার গুলো উচুস্থানে,আশ্রয়ন কেন্দ্রে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং পানি উন্নয়ন বোডের বেঁরি বাধে আশ্রয় নিয়েছেন। বন্যার চরাঞ্চলের কৃষকদের তোষাপাটের জাঁক ভেসে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসেছে তারা। এদিকে বন্যার সুন্দরগঞ্জ-পঞ্চনন্দ সড়ক ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তার ইউনিয়নের সব ক‘টি ওয়াড় ডুবে গেছে। দুর্ভোগে পড়েছে কমপক্ষে ১৫ হাজার মানুষ।
উপজেলা নির্বাহী আফিসার এসএম গোলাম কিবরিযা জানান, পানি বেড়েই চলছে। আমরা আশঙ্কা করছি বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি ভাবে এ পযন্ত ৪০ মেট্রিকটন খাদ্যশষ রেশিও অনুযায়ী বিভাজন করে দেয়া হয়েছে। এছাড়া শুকনো খাবারের প্যাকেট বিতরন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!