1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার

সাগরে নারী সাংবাদিক নিখোঁজে বিশ্বে তোলপাড়, সাবমেরিনের মালিক গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ডেনমার্কের এক সাবমেরিন থেকে রহস্যজনকভাবে নিঁখোজ হয়ে গিয়েছিলেন এক মহিলা সাংবাদিক। তার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

কিন্তু এরই মধ্যে পুলিশ সাবমেরিনটির মালিক এবং চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে।

গ্রেপ্তার হওয়া পিটার ম্যাডসেন অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবে বলেছেন, তিনি কোনো অপরাধ করেননি। ওই মহিলা সাংবাদিককে তিনি সাবমেরিন থেকে ঠিকমত নামিয়ে দিয়েছিলেন। খবর বিবিসির।

কিম ওয়াল নামে এই মহিলা সাংবাদিকের রহস্যজনক অন্তর্ধানের এই ঘটনাটি নিয়ে ডেনমার্কে তুমুল আলোচনা চলছে।

গত শুক্রবার নিখোঁজ সাংবাদিক কিম ওয়ালের সঙ্গী প্রথম এ ঘটনা পুলিশকে জানান। তিনি বলেন, সাবমেরিনে স্বল্প সময়ের এই যাত্রার পর কিম ফিরে আসার কথা থাকলেও তখনো ফেরেননি।

যে সাবমেরিনটিতে চড়ে কিম ওয়াল গিয়েছিলেন সেটি যখন খুঁজে পাওয়া যায়, তখন সেটি পানিতে ডুবে গেছে। সেটি থেকে সাবমেরিনটির মালিক এবং চালক পিটার ম্যাডসেনকে উদ্ধার করা হয়।

কিন্তু সেখানে কিম ওয়ালকে আর খুঁজে পাওয়া যায়নি।

কিম ওয়াল নিউ ইয়র্কে থাকেন। তিনি নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান এবং ভাইস ম্যাগাজিনসহ বিভিন্ন গণমাধ্যমে ফ্রি ল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।

যে সাবমেরিনে চড়ে তিনি ঘুরতে গিয়েছিলেন সেটির নাম নটিলাস। কোপেন হেগেনের দক্ষিণে সাগরতলে এখন এটি পড়ে আছে। উদ্ধার কর্মীরা এটিকে টেনে তোলার চেষ্টা করছে।

ঘটনাটির ব্যাপারে ডেনমার্কের পুলিশ এখনো কিছু জানাচ্ছে না। কেন মৃতদেহ খুঁজে পাওয়ার আগেই তারা কিম ওয়াল খুন হয়েছেন বলে সন্দেহ করছে সেটা স্পষ্ট নয়।

পিটার ম্যাডসেনের নটিলাস সাবমেরিনটি বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিমালিকানাধীন সাবমেরিন বলে দাবি করা হয়। কিম ওয়াল এই সাবমেরিনটি সম্পর্কে প্রতিবেদন লেখার জন্যই পিটার ম্যাডসেনের সঙ্গে সেটিতে চড়েন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!