কুড়িগ্রাম থেকে গোলাম মোস্তফা রাঙ্গাঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ১ম ধাপ মোবাইল ফোন সেট মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উক্ত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতাদি বিতরণ করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মন, রৌমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দার হোসেন, উলিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মোঃ জিয়াউর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মোঃ মাইদুল ইসলাম মুরাদ, মনিটরিং মাঠকর্মী মোঃ নজরুল ইসলাম, প্রশিক্ষণ কোর্সের প্রধান শিক্ষক এমদাদুল হক ওয়াব এবং মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা ৩৫দিন মেয়াদি প্রশিক্ষণটি শুরু হয় ২০১৭ সালে ০৯ জুলাই তারিখে। গাইবান্ধা জেলার ৬ জন ও নীলফামারী জেলার ০৬, লালমনিরহাট জেলার ০৬ জন এবং কুড়িগ্রাম জেলার ০৬ মোট ২৪ জন ভিডিপি পুরুষ সদস্যা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।