1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পলাশবাড়ীতে অবিরাম বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে বাঁধ ভাঙ্গনের আশংঙ্কা

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অবিরাম বর্ষণে নিম্নাঞ্চল সমূহ প্লাবিত হয়ে বীজতলা, পুকুরের মাছ, কাঁচা তরি-তরকারির ফসল, কলার ক্ষেত, পান বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত ৩ দিনের লাগাতার অবিরাম ভারী বর্ষণের ফলে উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, পলাশবাড়ী, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর, মনোহরপর ও হরিনাথপুর ইউনিয়নের সকল নিম্নাঞ্চল সমূহে বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে রোপা আমনের ক্ষেত ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। ফলে আগামী আমন মৌসুমে আমন ধানের আশানুরুপ ফলন আশা করা যায় না। এছাড়াও সমগ্র উপজেলার অধিকাংশ পুকুরে পানি উপছে চাষ করা মাছ বেড়িয়ে গেছে। এদিকে মহদীপুর ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকা সমূহের ফসল তলিয়ে যাওয়ায় ও নলেয়া নদীর ভাঙ্গনে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার চিত্র ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের তালিকা প্রণয়ন পূর্বক চেয়ারম্যানের নিকট দাখিল করার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন। দিনমজুরদের কাজ কর্ম না থাকায় এবং বৃষ্টি আরোও দীর্ঘায়িত হওয়ার খবর জানতে পেয়ে তিনি ব্যক্তিগত তহবিল হতে অসহায় মানুষদের সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। অপরদিকে কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা ও হোসেনপুর ইউনিয়নের কিশামত চেরেঙ্গা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনের আশংঙ্কা দেখা দিয়েছে। অতি বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতি বৃষ্টিতে গরু-ছাগল ঘর থেকে বাহিরে বের করা দুঃস্বাধ্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে গো খাদ্যের চরম সংকট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!