1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

মাদারীপুরে আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সদস্য মা ও ছেলে আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

জেলায় আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। আটককৃতরা হলো নড়াইল জেলার কালিয়া থানাধীন বাকা গ্রামের সারেজান শেখে ছেলে আনিছ শেখ ওরফে মেহেদী ওরেফে আমিনুর (২৫) এবং আনিছের মা রেহেনা বেগম (৪৫)।
শনিবার দুপুরে র‌্যাব-৮’এর মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবউজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, উচ্চ বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে নারীদের বিদেশে পাচার করে আসছিল। কখনও দরিদ্র নারীদের প্রেমের ফাঁদে ফেলে কিংবা বিয়ে করে দেশের বাইরে পাচার করে তারা। গত ৬ মাস আগে পাচার হওয়া এক নারী ভারতের মুম্বাইয়ের সুরাতে একটি আবাসিক হোটেল থেকে পালিয়ে দেশে ফিরে এসে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অভিযোগ করে। তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য আনিছ শেখকে আটক করে র‌্যাব। পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ি নড়াইলের কালিয়ার বাকা গ্রাম থেকে আনিছের মা রেহেনা বেগমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছ ও রেহানা দীর্ঘদিন ধরে বিদেশে নারী পাচারের কথা স্বীকার করেছে বলেও সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!