1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র

টানা সাত হাফ-সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম তুললেন রাহুল

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৩৩ বার পড়া হয়েছে

টেস্টে টানা সাত ইনিংসে সাতটি হাফ-সেঞ্চুরি তুলে রেকর্ড বইয়ে নিজের নাম তুললেন ভারতের ডান-হাতি ব্যাটসম্যান লোকেশ রাহুল। পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রানে আউট হন তিনি। ফলে টেস্টে টানা সাত ইনিংসেই হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন রাহুল। তবে ঐ রেকর্ডে আরও চারজনের নাম রয়েছে। তারা হলেন- জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। ফ্লাওয়ার, চন্দরপল, সাঙ্গাকারা ও রজার্সও নিজেদের ক্যারিয়ারে টানা সাত ইনিংসের সবক’টিতেই হাফ-সেঞ্চুরি করেছিলেন।
চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে ৯০ ও ৫১ রানের দুটি ইনিংস খেলেন রাহুল। এরপর একই প্রতিপক্ষের বিপক্ষে রাঁিচ টেস্টে ৬৭ রান করেন তিনি। ধর্মশালাতে অসিদের বিপক্ষে ৬০ ও অপরাজিত ৫১ রান আসে রাহুলের ব্যাট থেকে।
শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে অসুস্থতার কারনে খেলতে না পারলেও, কলম্বোতে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েই ৫৭ রান করেন রাহুল। ফলে টানা ছয় ইনিংসে সবক’টিতেই হাফ-সেঞ্চুরির ক্ষেত্রে ভারতের সাবেক দুই খেলোয়াড় গুন্ডাপ্পা বিশ্বনাথ ও রাহুল দ্রাবিড়ের পাশে নাম লেখান তিনি।
আর পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে ৮টি চারে ১৩৫ বলে ৮৫ রান করে টানা সাত টেস্টে হাফ-সেঞ্চুরির রেকর্ডের তালিকায় নিজের নাম তুলেন রাহুল। তালিকার শীর্ষে আরও চারজনের সাথে যৌথভাবে থাকলেও, প্রথম ভারতীয় হিসেবে এমন রেকর্ডের মালিক হলেন রাহুল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!