1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় টানা বর্ষণে জনজীবন স্থবির

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাত উপজেলার প্রত্যান্ত অঞ্চলে ২৪ ঘন্টার টানা বর্ষণে ব্যবসা বানিজ্য সহ জনজীবন স্থবির হয়ে পড়ছে। শুক্রবার সকাল থেকে কোথাও কখনো সুর্য্যরে মুখ দেখা যায়নি। দিনব্যাপী মেঘলা আকাশের ঝলকানির বিকট শব্দে আতঙ্কিত মানুষের এদিক-সেদিক ছুটাছুটি করতে দেখা গেছে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকে ঘর থেকে বের হয়নি।

এদিকে নিত্যপণ্য ব্যবসায়ীদের দোকানপাট খোলা থাকলে লোকজনে উপস্থিতি ছিল কম। টানা বর্ষণে বিশেষ করে গ্রামীণ রাস্তাগুলো হাটু কাদায় পরিনত হয়েছে। যেন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। ছিন্নমূল পরিবারের শ্রমজীবি মানুষগুলো ঘর থেকে বের হতে না পেড়ে দুর্বিসহ দিনাতিপাত করছে। গাইবান্ধা জেলা শহরের কাচারী বাজার, স্টেশন রোড, অন্যান্য উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এছাড়ার বেশকিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি জমার ফলে পথ চলতি নারী-পুরুষ চরম ভোগান্তির কবলে পড়ে। অপরদিকে এই বর্ষা মৌসুমে সাদুল্যাপুর হতে মীরপুর পাকা সড়কটি সংস্কার কাজ ধীরগতি চলায় যানবাহন চলাচল ও পথচারিদের নানা দুর্ভোগের শিকার হচ্ছে। আর এ কারণে ঘটছে ছোট-খাটো সড়ক দুর্ঘটনা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!