1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিয়োগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শতাধিক শিশুকিশোর অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, অমিতাভ দাশ হিমুন, মাসুদুল হক, খাজা সুজন, চুণি ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহিমা ইতিহাস পৃথিবীর ইতিহাসে এক নতুন অন্যায় রচনা করেছে। তার গৌরবদীপ্ত জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের সন্তানদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাঙালীর হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানকে স্বপরিবারে হত্যা করে মহান মুক্তিযুদ্ধ ও প্রগতি বিরোধী অপশক্তি ঘৃণ্য চক্রান্ত করেছিল। কিন্তু বঙ্গবন্ধুকে বাঙালীর হৃদয় থেকে মুছে ফেলার ষড়যন্ত্র সফল হয়নি। তিনি আছেন আমাদের সকল কর্মে, চেতনায় প্রেরণা আলোকবর্তিতা হয়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!